খুলনায় জুট মিলে অগ্নিকাণ্ড, নারীসহ ৪ শ্রমিক দগ্ধ

খুলনা প্রতিনিধি
২২ নভেম্বর ২০২০, ২১:৫০আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০০:৫৪

খুলনা

খুলনায় জুট মিলে অগ্নিকাণ্ডে ৪টি মেশিনসহ অর্ধ কোটি টাকার পাট পুড়ে ছাই হয়েছে। এ সময় আসলাম, রবিউল, আকাশ ও হেলেনা নমে ৪ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে দিঘলিয়া উপজেলার জামান জুট মিল করপোরেশনে এ অগ্নিকাণ্ড ঘটে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর দগ্ধ আসলাম নামে এক শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া দগ্ধ রবিউলকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি এবং বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রবিবার বেলা পৌনে ১২টার দিকে দিঘলিয়ার জামান জুট মিলের হার্ড ওয়েস্ট মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন জুট মিলে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জামান জুট মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রশাসন) মো. রিপন মোল্লা বলেন, আগুনে মিলের ৪টি মেশিনসহ প্রায় ৫০ লাখ টাকার পাট পুড়ে গেছে। আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা। এছাড়া তাদের ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন।

দিঘলিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাসুদ পারভেজ বলেন, প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের