রাঙামাটিতে মাস্ক পরাতে সচেতনতামূলক অভিযান

জিয়াউল হক, রাঙামাটি
২৫ নভেম্বর ২০২০, ১৭:২৪আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৭:২৮

রাঙামাটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

করোনায় স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিদিনের ন্যায় আজও রাঙামাটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় মাস্ক পরিধান না করায় মোট ৮ জনকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এসময় বাকিদের সতর্ক করা হয়। পাশাপাশি ২০ জন মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) সকালে রাঙামাটি শহরের বনরূপা ও রির্জাভ বাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন (মিঠু) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন (মিঠু) বলেন, করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করাতে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কাউকে মাস্কবিহীন যেমন সেবা দেওয়া হচ্ছে না, তেমনি কাউকে রাস্তাঘাটে মাস্কবিহীন পেলে তাকেও জরিমানা করা হচ্ছে।

রাঙামাটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

তিনি আরও জানান, আজ সাপ্তাহিক হাট-বাজার হওয়ার কারণে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা লোকজনকে জরিমানা না করে মাস্ক ব্যবহারে উৎসাহী করা হয় এবং মাস্ক ব্যবহারের গুরুত্ব বুঝিয়ে দেওয়া হয়। যাদের মাস্ক ছিল না তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, জেলায় মোট করোনা আক্রান্ত ১০১৩ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ৯২৮ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ১৫ জন। গত ২৪ ঘণ্টায় ২১ জনের নমুনা পরীক্ষা করা হলে তার মধ্যে রাঙামাটি সদরে ১ জনকে পজিটিভ হিসেবে শনাক্ত হন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম