নেত্রকোনার হাটখলা বাজারে ১১টি দোকান পুড়ে ছাই

নেত্রকোনা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ১৯:২৭আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৯:২৯

নেত্রকোনার হাটখলা বাজারে আগুনে পুড়ে যাওয়া একটি দোকান।

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে আগুন লেগে ১১টি দোকান পুড়ে ছাই হয়েছে। বুধবার খুব সকালে এ ঘটনা ঘটে।

 স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে হাটখলা বাজারের কাপড় ব্যবসায়ী মো. শফিকুল ইসলামের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ীরা সঙ্গে সঙ্গে নেত্রকোনা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে আগুনে কাপড়ের দোকান, চালের দোকান, মোদি দোকানসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুন লেগে তাদের প্রায় কোটি টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ছায়দুল্লাহ সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। একটির সঙ্গে আরেকটি দোকান লাগোয়া থাকায় ১১টি ঘর পুড়ে গেছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পোশাক খাতে মুনাফা কমছে কেন? 
পোশাক খাতে মুনাফা কমছে কেন? 
ভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
জনগণের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
জনগণের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সর্বাধিক পঠিত
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?