জাল দলিলসহ আটক ২

কুষ্টিয়া প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ২১:০২আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:০৩

কুষ্টিয়া

কুষ্টিয়ায় দলিল জালিয়াত চক্রের সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে আটটি জাল দলিল জব্দ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকাল ৪টার দিকে কুষ্টিয়া জেলা রেজিস্ট্রার কার্যালয় চত্বর থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো- কুষ্টিয়া সদর উপজেলার শিবপুর গ্রামের সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ের দলিল লেখক দেলোয়ার হোসেন (৬৭) এবং তার সহকারী শিপন (২২)।

কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লিপন জানান, বিকালে জেলা রেজিস্ট্রার কার্যালয় চত্বরে দলিল লেখক দেলোয়ার হোসেনের ঘরে তল্লাশি চালানো হয়। এসময় কুষ্টিয়া শহরসহ বিভিন্ন মৌজার জমি কেনা-বেচায় দাতা-গ্রহীতার মধ্যে হস্তান্তর সম্পাদিত আটটি জাল দলিলসহ দেলোয়ার ও তার সহযোগীকে আটক করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, এই চক্রের মূলহোতা বা এতে আরও কেউ জড়িত আছে কিনা, সে ব্যাপারে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। আটক দুজনের বিরুদ্ধে দলিল জালিয়াতির অভিযোগে মামলা করা হচ্ছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম