দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ৩

গোপালগঞ্জ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, ১১:১৯আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১১:১৯

গোপালগঞ্জ গোপালগ‌ঞ্জের মুকসুদপুরের রাঘদীতে বর্তমান ও সাবেক দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে। সোমবার ঘটনার পরপরই একজন এবং বুধবার আরও দুই জনের মৃত্যু হয়েছে। মুকসুদপুরের সিন্দিয়াঘাট নৌ-তদন্ত পুলিশ কেন্দ্রের পরিদর্শক আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রাঘদী গ্রামের জলিল শেখের ছেলে কালাম শেখ (২৫), দাসের কান্দী গ্রামের মোসলেস ফকিরের ছেলে কালাই ফকির (৪৫), শ্রীযুতপুর গ্রামের করিম মোল্লার ছেলে সাহিদ মোল্লা (৪০)।

পুলিশ ও এলাকাবাসী জানান, গত সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টার দিকে  মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন  আহত হন। প্রতিপক্ষের হাতে গুরুতর আহত কালাম শেখকে (২৫) ওই দিন মাদারীপুরের রাজৈর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

এ ঘটনায় আহত কালাই ফকির ও সাহিদ মোল্লাসহ তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গতকাল বুধবার (২৫ নভেম্বর) বিকালে চিকিৎসাধীন অবস্থায় কালাই ফকির (৪৫) ও রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাহিদ মোল্লার (৪০) মৃত্যু হয়।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দফায় দফায় বাড়িঘর ভাঙচুর হয়। এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট নৌ-তদন্ত পুলিশ কেন্দ্রের পরিদর্শক আবুল বাসার জানান, উপজেলার রাঘদী ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি।

/এফএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক