ফেনীতে ৬ ফার্মেসি মালিককে জরিমানা

ফেনী প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ১৭:০৪আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৭:০৮

ফেনীতে ৬ ফার্মেসি মালিককে জরিমানা ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রির অপরাধে ফেনীতে ছয় ফার্মেসি মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা শহরের বিভিন্ন ফার্মেসিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এই তথ্য জানিয়ে বলেন, লাইসেন্সবিহীন ফার্মেসি পরিচালনা করায় শহরের মেডিজোন ফার্মেসিকে তিন হাজার, বাঁশপাড়া মেডিসিন মার্কেটে ফার্মেসির মালিক ওহি সাহাকে দুই হাজার ও জামাল উদ্দিনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অমুমোদনহীন ওষুধ বিক্রির উদ্দেশে সংরক্ষণের অপরাধে শহরের দোয়েল চত্বর সংলগ্ন ট্রাংক রোডের জসিম মেডিক্যালকে ১০ হাজার ও মেডিসিন ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা ও প্যারাগন মেডিক্যালকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও করোনাকে পুঁজি করে কেউ যেন মাস্কের মূল্য বৃদ্ধি না করতে পারে এ বিষয়ে ফার্মেসিগুলোতে মূল্য যাচাই করে সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন চট্টগ্রাম ওষুধ প্রশাসনের উপ-পরিচালক ডা. মুহম্মদ আক্তার হোসেন, ওষুধ প্রশাসন ফেনীর সহকারী পরিচালক শেখ আহসান উল্লাহসহ জেলা পুলিশের সদস্যরা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম