দুপচাঁচিয়ায় নিখোঁজ হাফেজের মরদেহ শিবগঞ্জে উদ্ধার

বগুড়া প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ১৭:২৬আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৭:২৮

  বগুড়া

বগুড়ার দুপচাঁচিয়া থেকে নিখোঁজ হাফেজ সালাউদ্দিন ওরফে বুলুর (৬০) মরদেহ শিবগঞ্জের মহাস্থান গড়ের পাথরপট্টিতে পাওয়া গেছে। শিবগঞ্জ থানা পুলিশ শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ বলতে পারেনি।

শিবগঞ্জ থানার ওসি এসএস বদিউজ্জামান বলেছেন, মৃতের শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। পাঞ্জাবির পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে মেয়ের বিয়ে নিয়ে ঝামেলার কথা উল্লেখ রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাফেজ সালাউদ্দিন ওরফে বুলু হুজুর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে। তিনি স্থানীয় সাহারপুকুর বাজারে একটি হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তার দুই মেয়ের মধ্যে সম্প্রতি ছোট মেয়েকে বিয়ে দেন। এবিয়ে নিয়ে ঝামেলা চলছিল। বুলু হুজুর বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জের মহাস্থানগড়ের পাথরপট্টিতে তার মরদেহ পড়েছিল। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি