প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা জেলহাজতে

নরসিংদী প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ২২:২২আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২২:৩০

ছাত্রলীগ নেতা দিপু মিয়া নরসিংদীর রায়পুরায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় দিপু মিয়া (২৭) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনামিকা চৌধুরীর আদালতে অভিযুক্তকে তোলা হলে তাকে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে রায়পুরা পৌর এলাকার রামনগরহাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে দিপু মিয়াকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেন। গ্রেফতার দিপু মিয়া রায়পুরা পৌর এলাকার রামনগরহাটি গ্রামের শহিদ মিয়ার ছেলে ও রায়পুরা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

মামলার বিবরণে জানা গেছে, ওই গৃহবধূর (২৯) স্বামী মালদ্বীপ প্রবাসী ও অভিযুক্ত দিপু মিয়া তার চাচাতো দেবর। স্বামী বিদেশে থাকার সুযোগে দিপু প্রায়ই ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিতো। নানা সময় দেওয়া তার কুপ্রস্তাবে সম্মত না হওয়ায় দিপু সুযোগ পেলে সম্ভ্রমহানির হুমকি দিয়েছিল। বৃহস্পতিবার সকালে গৃহস্থালি কাজে ব্যস্ত থাকার সময় দিপু মিয়া ঘরে প্রবেশ করে। পরে পেছন দিক থেকে মুখ চেপে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দিপু দৌড়ে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হওয়ার পরই অভিযুক্ত দিপু মিয়াকে গ্রেফতারে করা হয়। সন্ধ্যায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে