মায়ের পাশ থেকে চুরি হওয়া নবজাতকের মরদেহ উদ্ধার, বাবা আটক

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ০৫:১৩আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ০৫:২১

সোহাগ হোসেন সাতক্ষীরায় মা-বাবার পাশ থেকে চুরি হওয়া ১৫ দিন বয়সী নবজাতক সোহান হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) দিনগত রাতে শিশুটির বাবা সোহাগ হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোহাগ হোসেনকে পুলিশ আটক করে। শিশুটির মা ফতেমাকে অসুস্থতার কারণে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালি গ্রামের সোহাগ হোসেন ও ফতেমা খাতুন দম্পত্তির বাড়ি থেকে ১৫ দিন বয়সী শিশু সোহান হোসেন চুরি হয়েছে বলে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ তদন্তে মাঠে নামে। শুক্রবার দুপুরে শিশুটির বাবা সাতক্ষীরা সদর থানায় জিডি করেন। সদর থানার পুলিশ ও পিবিআই হারিয়ে যাওয়া শিশুর খোঁজে মাঠে নামে। শিশু সোহানের বাবা সোহাগ ও মা ফতেমাকে জিজ্ঞাসাবাদ করে। এর ভিত্তিতে সোহাগের বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় শিশুটির মৃতদেহ। এলাকার মানুষ লোমহর্ষক এ দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন ওই বাড়িতে।

সদর থানার ওসি জানান, সোহাগ ও ফতেমা দম্পত্তির পরিবারটি অত্যন্ত দরিদ্র। ১৫ দিনের নবজাতক মায়ের পাশ থেকে বৃহস্পতিবার বিকালে চুরি হয় বলে পুলিশকে খবর দেয় তারা। ঘটনার পরপরই খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে রাতে কয়েক দফায় ওই এলাকায় গিয়েছি। শিশুটির মা সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ ছিলেন।

কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম