‘শান্তিচুক্তি বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা পাহাড়িদের হতাশ করেছে’

খাগড়াছড়ি প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ১৯:০৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২০:২৮




‘শান্তিচুক্তি বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা পাহাড়িদের হতাশ করেছে’ শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি তুলেছেন পাহাড়ি নেতারা। খাগড়াছড়ির দীঘিনালায় ‘পার্বত্যচুক্তির ২৩ বছর পূর্তি’ উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশে বক্তারা বলেন, চুক্তি বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা পাহাড়ি জনগণকে রাজনৈতিকভাবে হতাশ করেছে। সরকার চুক্তির অনিস্পন্ন বিষয়াদি ঝুলিয়ে রেখে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের প্রতি রাজনৈতিক অবমূল্যায়ন করছে। স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বিদ্যমান রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে শিগগিরই সমাধানের দাবি জানান তারা।

উপজেলার সদরের কল্পরঞ্জন মাঠে ‘ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) উদ্যোগে বুধবার (২ ডিসেম্বর) আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা তরু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় শরণার্থী বিষয়ক সম্পাদক প্রফুল্ল কুমার চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিল-চট্টগ্রাম উত্তর জেলার শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনার্দন দে এবং জনসংহতি সমিতির কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক প্রীতিময় চাকমা এবং চট্টগ্রামের মানবাধিকারকর্মী অ্যাড. মো. আব্দুর রহিম।

গণতান্ত্রিক ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য অমর চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ধর্মবীর চাকমা, কবাখালী ইউপির সাবেক চেয়ারম্যান বিশ্বকল্যাণ চাকমা, গণতান্ত্রিক ইউপিডিএফের কেন্দ্রীয় সমন্বয়ক জনপ্রিয় চাকমা, শরণার্থী নেতা ও লেখক আনন্দ মোহন চাকমা, দীঘিনালা কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি হেমব্রত কার্বারী, গণতান্ত্রিক ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা মিটন চাকমা এবং পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমা।

‘শান্তিচুক্তি বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা পাহাড়িদের হতাশ করেছে’ এদিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট হলে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলির মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

আলোচনা সভায় কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পার্বত্যচুক্তির মাধ্যমে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, উন্নয়ন সাধিত হয়েছে। পার্বত্যচুক্তি দেশে ও বিশ্বে প্রশংসিত হয়েছে।

এছাড়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) পার্বত্যচুক্তির ২৩ বছর উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করে। সকাল ১০টা খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণজমায়েত করে। পরবর্তীতে মিলনপুর মারমা সংসদ কমিউনিটি সেন্টারে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুভাষ কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য ও রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা। সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও সংযোগের মাধ্যমে বক্তব্য রাখেন ড. নিমচন্দ্র ভৌমিক। আলোচানা সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন দ্রুত কার্যকর করা ও পার্বত্যচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী