না.গঞ্জে ব্রহ্মপুত্রের তীর থেকে ডকইয়ার্ড ও রাইসমিল উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ২০:৫৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২০:৫৫




না.গঞ্জে ব্রহ্মপুত্রের তীর থেকে ডকইয়ার্ড ও রাইসমিল উচ্ছেদ নারায়ণগঞ্জের ব্রহ্মপুত্র নদে প্রথমবারের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। এসময় নদের তীর দখল করে গড়ে ওঠা ১৫টি অবৈধ ডকইয়ার্ড, একটি অটো রাইসমিলের অবৈধ স্থাপনা ও একটি গাছের গুড়ির পাইলিং উচ্ছেদ করা হয়। বুধবার (২ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব জামিলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ ও মো. নূর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্র নদটির উভয়তীরে বেশ কিছু অবৈধ ডকইয়ার্ড, রাইসমিল গড়ে উঠেছে। এর মধ্যে উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের মোহনপুর এলাকায় চার কন্যা নামের একটি অটো রাইসমিল গড়ে তুলেছিলেন পীর জাকির শাহ। প্রায় এক বছর আগে ওই অটো রাইসমিলটি পীর জাকির শাহ প্রবাসী মেহেদী হাসানের কাছে বিক্রি করে দেন। এই চার কন্যা অটো রাইসমিলটি ব্রহ্মপুত্র নদের তীর দখল করে গড়ে উঠেছিল।

এছাড়া শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ এলাকাতেও কমপক্ষে ১৫টি ডকইয়ার্ড অবৈধভাবে গড়ে উঠেছে। এছাড়া এসব অটো রাইসমিল ও ডকইয়ার্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠান নদীর তীর ব্যবহার করে লোড-আনলোডের কাজ করছে, যার কোনও লাইসেন্স নেই। এ কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বছরের পর বছর ওইসব প্রতিষ্ঠানগুলো এভাবে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।

বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল জানান, বুধবার নদের উভয়তীর থেকে ১৫টি অবৈধ ডকইয়ার্ড, একটি রাইসমিলের অবৈধ স্থাপনা ও একটি গাছের গুড়ির পাইলিং উচ্ছেদ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিএস জরিপ মোতাবেক উচ্ছেদ অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম