গবাদিপশুর মৃত্যুর কারণ খুঁজতে মিললো অবৈধ সিসা কারখানা

মাগুরা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ২২:৩৭আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২২:৫৮

অবৈধ সীসা কারখানা গবাদিপশুর মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে মিলেছে অবৈধ সিসা কারখানা। অবৈধ ও অস্বাস্থ্যকরভাবে ব্যাটারি গলিয়ে সিসার মন্ড তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৯ শ্রমিককে তিন দিন করে জেল ও মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে মাগুরা সদরের বারাশিয়া গ্রামে ওই সিসা কারখানায় অভিযান চালায় সদর প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।

মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, বেশ কিছুদিন ধরে শহরতলীর ওই এলাকায় গবাদিপশু মারা যাচ্ছিলো। এসিড পোড়ানোর ঝাঁঝে ওই এলাকায় মানুষের চোখ জ্বলা, ফসলের ক্ষেতের ওপর সিসা মিশ্রিত ছাইয়ের উপস্থিতিতে ফসলের ক্ষতিসহ অনেকের অসুস্থ হয়ে নানা উপসর্গ দেখা দেয়। এর কারণ অনুসন্ধানে গোপনে গড়ে ওঠা ওই সিসা কারখানার সন্ধান পাওয়া যায়। এ ঘটনায় জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের নির্দেশে অভিযান চালিয়ে ওই সিসা কারখানায় কর্মরত ৯ শ্রমিককে আটক করে প্রত্যেককে তিন দিন করে জেল দেওয়া হয়।

জানা গেছে, ওই এলাকার একটি ইটভাটার মালিকের কাছ থেকে গাইবান্ধার বাসিন্দা নাজমুল ইসলাম নামে এক ব্যক্তি কিছু জমি ভাড়া নিয়ে টিন দিয়ে ঘিরে এ কারখানা গড়ে তোলে। এখানে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসার মন্ড তৈরি করা হতো। কারখানার সব শ্রমিকও তিনি গাইবান্ধা থেকে নিয়ে আসেন।

 

/টিটি/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি