রায়পুর থানার পুলিশ সদস্যকে ফুলসাজানো গাড়িতে বিদায়

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২০, ০২:০৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ০৪:৩৭

লক্ষ্মীপুরে সদ্য অবসরে যাওয়া পুলিশ সদস্যকে ফুল সাজানো গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন থানার সহকর্মীরা।

লক্ষ্মীপুরের রায়পুরে সদ্য অবসরে যাওয়া (পিআরএল) এক পুলিশ সদস্যকে ফুল সাজানো গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার মাধ্যমে বিদায় জানানো হয়েছে। বিদায় বেলায় এমন আনুষ্ঠানিকতা ও সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অবসরে যাওয়া পুলিশ সদস্য। বুধবার (২ ডিসেম্বর) দুপুরে পুলিশ কনস্টেবল আমির হোসেনকে এভাবেই আনুষ্ঠানিক বিদায় জানান রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিলসহ অন্যান্য পুলিশ অফিসার ও সদস্যবৃন্দ।

রায়পুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বলেন, ‘সদ্য অবসরে যাওয়া পুলিশ কনস্টেবল আমির হোসেন একজন সৎ, দায়িত্ববান ও কর্তব্যপরায়ণ এবং ধার্মিক পুলিশ সদস্য ছিলেন। আজ বুধবার তার বিদায়বেলায় আনুষ্ঠানিকতার সঙ্গে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে শেষবারের মতো বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থার মাধ্যমে একজন পুলিশ সদস্যকে বিদায় সম্মাননা দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

বিদায় বেলায় এমন আনুষ্ঠানিকতা ও সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী পুলিশ কনস্টেবল আমির হোসেন। তিনি বলেন, বিদায় বেলায় রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল সাহেবের উদ্যোগে এমন আনুষ্ঠানিক বিদায় তাকে অত্যন্ত গর্বিত করেছে। এমন সম্মানজনক বিদায় পেয়ে তিনি ওসিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম