সহপাঠীদের মারধরে আহত স্কুলছাত্রের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২০, ১৯:০১আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৯:১২

শুভ নরসিংদীর বেলাবতে স্কুলের অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে সহপাঠীদের মারধরে আহত হওয়ার চার দিন পর মো. শুভ মিয়া (১৩) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত গত ২৮ নভেম্বর সহপাঠীদের হামলায় সে আহত হয়।

নিহত শুভ নরসিংদীর রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মো. লায়েছ মিয়ার ছেলে ও বেলাব উপজেলার নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

নিহতের সহপাঠী ও পরিবারের লোকজন জানায়, গত ২৮ নভেম্বর নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে যায় শুভ। ওই সময় শ্রেণিকক্ষের ফার্স্ট বেঞ্চে বসাকে কেন্দ্র করে শুভর সঙ্গে রিফাত প্রধান ও মোজাম্মেলের বিরোধ হয়। এর জেরে স্কুল প্রাঙ্গণে ওই দুই জনসহ আরও ৮-১০জন মিলে শুভর মাথায় ও শরীরে আঘাত করে পালিয়ে যায়। পরে স্কুলের প্রধান শিক্ষকের কাছে জড়িতদের বিচার চেয়ে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে শুভ। আঘাতে তার মাথায় রক্ত জমাট হয়ে যায়। পরে আহত শুভকে তার স্বজনরা প্রথমে স্থানীয় প্রাইভেট হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার পাঁচ দিন পর বুধবার রাতে মারা যায় শুভ।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসনিুল কাদির বলেন, নিহত স্কুলছাত্রের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত স্কুলছাত্রের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি হয়েছে। যেহেতু বিষয়টি বেলাব থানার সেহেতু মামলাটি বেলাব থানায় দায়ের করা হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী