উগ্রবাদী বই ও লিফলেটসহ নিষিদ্ধ ঘোষিত 'আল্লার দল'-এর ৪ সদস্য আটক

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২০, ১৯:২৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৯:৩৭

উগ্রবাদী বই ও লিফলেটসহ নিষিদ্ধ ঘোষিত 'আল্লার দল'-এর ৪ সদস্য আটক

উগ্রবাদী বই ও লিফলেটসহ নিষিদ্ধ ঘোষিত  সংগঠন আল্লাহর দলের সক্রিয় চার জন সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে ময়মনসিংহ সদরের বলাশপুর আকন্দবাড়ী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হচ্ছে- ময়মনসিংহ সদরের মো. আকরাম হোসেন (২৭), কিশোরগঞ্জের মো. জুয়েল মিয়া (৪৫), মো. মাকসুদুল হক রনি (২১) ও মো. মানসুর উদ্দিন প্রহর (১৮)।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি জোনাইদ আফ্রাদ জানান, আটকদের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট, নগদ টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'আল্লার দল' এর ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে সংশ্লিষ্ট। তারা তাদের নেতা মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম এর চিন্তাভাবনা ও মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে উক্ত সংগঠনের সক্রিয় সদস্য হয়ে ওঠে এবং কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা নিয়মিত গোপন বৈঠকে মিলিত হতো, নতুন সদস্য সংগ্রহসহ সংগঠন পরিচালনার জন্য চাঁদা (ইয়ানত) উত্তোলন করতো। উগ্রবাদ কায়েম করার লক্ষ্যে তারা দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতা করার পরিকল্পনা করছিল। তাদের সহযোগী অন্যান্যদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

আটকৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের