মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২০, ২০:২২আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ০০:৩৬

মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার

কুমিল্লা দাউদকান্দিতে মাদক ব্যবসার দায়ে ইউপি সদস্যসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে দাউদকান্দি উপজেলার মোটেল রোডের চেয়ারম্যান সুপার মার্কেটের অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, তিন ক্যান বিদেশি বিয়ার ও মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার পারভেজ আহমেদ (৩১) দাউদকান্দি উপজেলার চরচারুয়া এলাকার সাবেক চেয়ারম্যান মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দক্ষিণ দাউদকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য। গ্রেফতার আরেকজন শামীম সরকার (২৭) কুমিল্লার দাউদকান্দি উপজেলার ষোলপাড়া এলাকার আবদুল হক সরকারের ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে এসে কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য মাদক ব্যবসার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন চৌধুরী।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম