চাঁদা না দিলে জজকে চাকরিচ্যুত করার হুমকি, প্রতারক গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২০, ০২:০৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ০২:০৮

গ্রেফতারের প্রতীকী ছবি ভূমি সচিব পরিচয় দিয়ে সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানকে মোবাইল ফোনে হুমকি দিয়েছে এক প্রতারক। জেলা জজ ওই প্রতারককে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করায় হুমকিদাতাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত প্রতারকের নাম গোবিন্দ কুমার মণ্ডল (৩৫)। সে শ্যামনগর থানার যাদবপুর গ্রামের মনোরঞ্জন মন্ডলের ছেলে।
দায়েরকৃত মামলার এজাহার হতে জানা যায়, সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের ব্যক্তিগত মোবাইল ফোনে সম্প্রতি এক প্রতারক নিজেকে ভূমি সচিব পরিচয় দিয়ে একটি বিশেষ মামলায় তাদের পক্ষে রায় দেওয়ার জন্য তদবির করে। ওই প্রতারক জেলা ও দায়রা জজকে আরও বলে, তার এলাকায় উন্নয়ন মূলক কাজের জন্য ২ লাখ টাকা চাঁদা দিতে হবে। চাঁদা না দিলে চাকরিচ্যুত করাসহ দেখে নেওয়ারও হুমকি দেয় প্রতারক।
ওই ঘটনার পর জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান গত ৩০ নভেম্বর সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৮০, ধারা ১৮৬০ সালের পেনাল কোডের ১৭০, ৩৫৩, ৩৮৫, ৫০৬। পুলিশের পক্ষ হতে হুমকিদাতা ওই প্রতারকের মোবাইল নাম্বার ট্র্যাকিং করে তাকে শনাক্ত করা হয় এবং গ্রেফতার করে ১ ডিসেম্বর আদালতে চালান দেওয়া হয়।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ্উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যে মোবাইল নাম্বার দিয়ে জেলা জজ মহোদয়কে হুমকি দেওয়া হয়েছিল সেটি ট্র্যাকিং করে দ্রুতই হুমকিদাতাকে আমরা সনাক্ত করতে পারি এবং গ্রেফতার করতে সক্ষম হই।

/এমআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের