অটোরিকশাকে পিষে দিলো বাস, একই পরিবারের ৬ জনসহ নিহত ৭

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২০, ১৫:৫৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৭:২৬

স্বজনদের আহাজারি

মানিকগঞ্জের দৌলতপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। এদের মধ্যে রয়েছে একই পরিবারের ছয় সদস্য। তাদের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার চাষাভাদ্রা গ্রামের বাদ্যকরপাড়ায়। এছাড়া দুর্ঘটনায় অটোরিকশাচালক জামালও (৩২) নিহত হয়েছেন। তার বাড়ি দৌলতপুর উপজেলার সমেতপুর গ্রামে।

শুক্রবার (৪ ডিসেম্বর) বেলা পৌনে ৩টায় মানিকগঞ্জের মুলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই পরিবারের নিহতরা হলেন গোবিন্দ বাদ্যকর (৩২), তার মেয়ে রাঁধে বাদ্যকর (৪), স্ত্রী ববিতা বাদ্যকর (২৫), বাবা হরে কৃষ্ণ (৫৫), চাচি খুশি বালা (৫০) ও চাচাতো ভাই রামপ্রসাদ বাদ্যকর (৩২)।

দৌলতপুর থানার ওসি রেজাউল করিম বলেন, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের বাদ্যকরপাড়ার গোবিন্দ বাদ্যকর (৩২) তার অসুস্থ মেয়ে রাঁধে বাদ্যকরকে (৪) নিয়ে মানিকগঞ্জ ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। পথে দৌলতপুর মুলকান্দি এলাকায় তাদের বহনকারী অটোরিকশাটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভিলেজ লাইনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ-১৪-১৪৪৭) চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা পরিবারের সবাই নিহত হন। ঘটনাস্থলে খুশি বালা প্রাণ হারান। বাকিদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাফমুন রইস জানান, হাসপাতালে আনার আগেই সবার মৃত্যু হয়েছে।

ভিলেজ লাইনের বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি রেজাউল করীম।

 

আরও পড়ুন-

মহাসড়কে দাঁড়িয়ে থাকাই কাল হলো তাদের! 

দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ৬

 

/এফএস/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি