দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ৬

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২০, ১০:০১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১০:০৭

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসের পেছনে ট্রাকের ধাক্কায় অন্তত ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার কুরণী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফর হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি।

ওসি মোজাফর হোসেন বলেন, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুরণী এলাকায় বিকল হয়ে যায়। পরে মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়। কয়েকজন যাত্রী বাস থেকে নেমে ওই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় ঢাকাগামী সবজিভর্তি একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চার জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুই জন মারা যান। নিহতরা সবাই বাসের যাত্রী বলেও তিনি জানান।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি