ছাত্রলীগ কর্মী দ্বীপ হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল, ৯ জন অভিযুক্ত

সিলেট প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২০, ২২:৪৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২২:৫৪

অভিষেক দে দ্বীপ

স্বরস্বতী পূজার টাকা নিয়ে দ্বন্দ্ব ও সিনিয়র-জুনিয়র বিরোধের জেরে হত্যা করা হয়েছে কলেজ ছাত্র ও ছাত্রলীগ কর্মী অভিষেক দে দ্বীপকে। দীর্ঘ ১১ মাস তদন্তের পর গত ২২ নভেম্বর সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শাহপরাণ থানা পুলিশ এ মামলার অভিযোগপত্র দাখিল করেন। আলোচিত এই হত্যা মামলায় প্রত্যক্ষদর্শী ও নিহত দ্বীপের বন্ধুসহ ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। অভিযোগপত্রে মামলার এজাহারভুক্ত ৪ জনসহ ৯ জন ছাত্রলীগ কর্মীকে অভিযুক্ত করা হয়েছে।

মামলায় অভিযুক্ত আসামিরা হচ্ছেন টিলাগড় এলাকার গোপালটিলার ২নং রোডের সল্টু রায়ের ছেলে সমুদ্র রায় সৈকত, একই রোডের ৬২/এ বাসার সজল দের ছেলে সৌরভ দে (২১), একই এলাকার রতন দেবের ছেলে পূজন দেব (২৯), শংকর দের ছেলে সাগর দে (২১), সঞ্জয় দে (২৩), শাপলাবাগ সি ব্লকের ২নং রোডের ১৪নং বাসার আক্তারুজ্জামানের ছেলে জুবায়ের হাসান রিমেল (২৩), একই রোডের ৭৬ নং বাসার মর্তুজা হোসেনের ছেলে আদনান আহমেদ (২৪), দক্ষিণ সুনামগঞ্জের কান্দিগাঁও গ্রামের ফয়জুল হকের ছেলে শাহরিয়ার কবির ভৌমিক (২৫) ও গোপালটিলা এলাকার সজল দে’র ছেলে সজীব দে (২৩)।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, গোপালটিলা এলাকার সার্বজনীন পূজা মন্দির ও গোপালটিলা নুতনপাড়া ঐক্যতান যুব সংঘ এ বছরের ফেব্রুয়ারি মাসে পৃথকভাবে পূজার আয়োজন করে। অভিষেক দে দ্বীপ গোপালটিলা এলাকার সার্বজনীন পূজা কমিটির সঙ্গে পূজার অনুষ্ঠানে অংশ নেয়। অপরদিকে, মামলার প্রধান আসামি সৈকত রায় গোপালটিলা নুতনপাড়া ঐক্যতান যুব সংঘের সাথে পূজায় অংশ নেয়।  পূজায় পৃথকভাবে শোভাযাত্রা র‌্যালি বের করা হয়। ফেরার পথে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু, এই মীমাংসা মানেনি সৈকত। সে তাদের এলাকায় হামলার জন্য দ্বীপকে খুঁজতে থাকে। অপরদিকে মামলার অপর আসামি পূজন কলেজ ভর্তি  হওয়ার পর দ্বীপকে সম্মান করতো না। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ৬ ফেব্রুয়ারি টিলাগড় এলাকায় আজাদ কাপ খেলা দেখতে গেছে দ্বীপসহ তার বন্ধুরা এমন খবর পেয়ে টিলাগড় এলাকাস্থ ভুট্টু রেস্টুরেন্টের সামনে অবস্থান নেয় মামলার আসামিরা। এসময় আসামি পূজনকে পাঠানো হয় দ্বীপকে ডেকে আনার জন্য। দ্বীপ আসার সঙ্গে সঙ্গে সৈকতের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এসময় সৌরভ ও সাগর নামে দুই যুবক দ্বীপকে ধরে রাখলে অন্যরা তাকে মারধর করে। এক পর্যায়ে সৈকত দ্বীপের গলার বাম পাশে ছুরিকাঘাত করলে দ্বীপ মাটিতে লুটিয়ে পড়ে।

এ ঘটনার দুদিন পর দ্বীপের পিতা দিপক দে বাদী হয়ে ৮ ফেব্রুয়ারি সমুদ্র সৈকতকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করে শাহপরাণ থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার এস আই শ্যামলেন্দু ঘোষ। তিনি বলেন, পুলিশ ঘটনার পরপরই সৈকতকে গ্রেফতার করে। এরপর সঞ্জয় ও হিমেলকে গ্রেফতার করে পুলিশ। তবে মামলার অন্যরা পলাতক রয়েছেন। আলোচিত এই হত্যা মামলায় ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সুরতহাল,ময়নাতদন্ত, রিমান্ডে আসামিদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের