আইসিইউ ওয়ার্ড আছে, নেই বেড!

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
১১ ডিসেম্বর ২০২০, ১৭:৪২ আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ১৭:৪২

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রায় তিন মাস ধরে আইসিইউ ওয়ার্ড প্রস্তুত করা হলেও এখনও বরাদ্দ হয়নি আইসিইউ বেড। ফলে টাঙ্গাইলবাসী আইসিইউ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আইসিইউ সেবা না পেয়ে টাঙ্গাইলের রোগীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে নেওয়া হচ্ছে ঢাকায়।
জানা যায়, টাঙ্গাইল জেলার প্রায় ৪০ লাখ মানুষের বাস। এদের মধ্যে গুরুতর অসুস্থ ব্যক্তিদের জেলা শহর ও উপজেলার হাসপাতালগুলো থেকে ঢাকায় রেফার্ড করা হয়। এই ৪০ লাখ মানুষের জন্য নেই আইসিইউ সেবা। আইসিইউ সেবা না থাকায় টাঙ্গাইলের গুরুতর রোগীদের পাঠানো হয় রাজধানী ঢাকায়। টাঙ্গাইল থেকে ঢাকায় যেতে সময় লাগে ৩ ঘণ্টার ওপরে। হাসপাতালে পৌঁছানোর পর রোগীদের ভর্তি প্রক্রিয়া শেষ হতে লাগে আরও বেশ কিছুক্ষণ। এই সময়ের মধ্যে অনেক রোগীর অবস্থা আরও বেগতিক হয়। অনেকে মারাও যান।
এ দিকে প্রায় তিন মাস ধরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আইসিইউ ওয়ার্ড প্রস্তুত করে রেখেছে কর্তৃপক্ষ। এই ওয়ার্ডে ১০টি বেড বসানো যাবে। ওয়ার্ড প্রস্তুত হলেও এখনও বেড বরাদ্দ পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এই আইসিইউ প্রস্তুত করতে জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সামনে কথা হয় হারুন ইবনে ওয়াজেদ খান নামের এক স্কুল শিক্ষকের সঙ্গে। তিনি বলেন, ‘টাঙ্গাইলে আইসিইউ সেবা নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থেকে গুরুতর অসুস্থ ব্যক্তিদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। এই হাসপাতাল আবার তাদের ঢাকায় রেফার্ড করে। যদি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আইসিইউ সেবা এবং ভালো চিকিৎসা হতো তাহলে এই রোগীদের ঢাকা যেতে হতো না।’
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, প্রায় তিন মাস ধরে আমরা আইসিইউ ওয়ার্ড প্রস্তুত করে রেখেছি। সেখানে ১০টি বেড বসানো যাবে। বেড পেতে কিছুটা জটিলতা রয়েছে। শুনেছি বেড ট্রেন্ডার হয়েছে। ট্রেন্ডারের পর বিষয়টি নিয়ে আর কোনও অগ্রগতি নেই। আইসিইউ বেড প্রস্তুত হলে করোনাসহ বিভিন্ন ধরনের রোগীরা এর সুবিধা পাবেন বলেও তিনি জানান।  

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত স্ক্যালোনির
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত স্ক্যালোনির
পূজার ছুটিতে ঘুরে আসুন শাড়ি, মন্দির আর ঐতিহ্যের শহর কাঞ্চীপুরমে
পূজার ছুটিতে ঘুরে আসুন শাড়ি, মন্দির আর ঐতিহ্যের শহর কাঞ্চীপুরমে
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো