চাল-গম আত্মসাতের মামলায় সাবেক গুদাম কর্মকর্তার ৫ বছরের জেল

খুলনা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২০, ১৮:২৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৮:৩০

চাল-গম আত্মসাতের মামলায় সাবেক গুদাম কর্মকর্তার ৫ বছরের জেল চাল এবং গম আত্মসাতের মামলায় খুলনা সিএসডির সাবেক উপখাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার হাজরাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ লাখ ৫৭ হাজার ৮৪৪ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার সোমবার (১৪ ডিসেম্বর) এ আদেশ দেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল জব্বার হাজরা পলাতক ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াসিন আলী নথির বরাত দিয়ে জানান, ২০০২ সালের ১ জুলাই থেকে ২০০৩ সালের ৩০ জুন পর্যন্ত খুলনা সিএসডির জেকে ৪২ ও ৩৩ নম্বর গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন গোপালগঞ্জ জেলার কোটালীপড়া থানাধীন হরিনাবাটি গ্রামের কফিল উদ্দিন হাজরার ছেলে আব্দুল জব্বার হাজরা।

এসময় তিনি দুটি গুদামের ৬টি খামালের চাল বিলি বিতরণ শেষে ১১৪.৯০৫ মেট্রিক টন মাত্রাতিরিক্ত ঘাটতি এবং ২টি খামালের গম বিলি বিতরণ শেষে ২৮.৭৮৭ মেট্রিক টন গম ঘাটতি ও ৫৭.৫৩৬ মেট্রিকটন গম বিনষ্ট দেখিয়ে টাকা আত্মসাৎ করেন। যার মূল্য প্রায় ২০ লাখ ৫৭ হাজার ৮৪৪ টাকা।

এ ঘটনায় জেলা দুর্নীতি দমন ব্যুরো খুলনার সহকারী পরিদর্শক বজলুর রহমান বাদী হয়ে খারিশপুর থানায় মামলা দায়ের করেন। ২০১৪ সালের ২ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক মোহা. মোশারেফ হোসেন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাড. সেলিম আল আজাদ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের