আশাশুনিতে মধ্যরাতে দফায় দফায় বোমা বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২০, ১৮:৩০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২০:০৫

সাতক্ষীরা জেলা মধ্যরাতে দফায় দফায় বোমা বিস্ফোরণের ঘটনায় সাতক্ষীরার আশাশুনির দুই গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় বোমা বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অন্তত ১০-১২টি বোমা বিস্ফোরণ এবং কয়েকটি দোকান ও একটি বাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ সাইফুল ইসলাম নামের একজনকে আটক করেছে।

রবিবার (১৩ ডিসেম্বর) রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার কাপসন্ডা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্র জানায়, স্থানীয় রমজান আলী ও আব্দুর রউফ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। রবিবার (১৩ ডিসেম্বর) রাতে চেউটিয়া গ্রামের জিয়াদ আলী বিশ্বাসের ছেলে আবু রায়হান ইট ভাটায় কাজে যাচ্ছিলেন। কাপসন্ডা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রউফ গ্রুপের লোকজন তাকে বেদম মারপিট করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে রমজান ও রউফ গ্রুপ রাম দা, লাঠিসোটা ও বোমা নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এসময় তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় আনারুল, কবীর, হোসেনসহ কয়েকজনের দোকান এবং কামরুলের বাড়িঘর। ১০-১২টি বোমা বিস্ফোরণ ঘটানোয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাতেই মারাত্মক আহত আবু রায়হানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে পুলিশ রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শুরু করেছে। এ ঘটনায় ইতোমধ্যে সাইফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদেরও অভিযোগ দিতে বলা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের