পঞ্চগড়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পঞ্চগড় প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২০, ২১:৫১আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২১:৫৪

পঞ্চগড়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পঞ্চগড় শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পঞ্চগড়ের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর ম্যুারাল,মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ এবং ৭১ এর বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় পঞ্চগড় সার্কিট হাউজে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুারালে, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ এবং ৭১ এর বধ্যভূমিতে সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রদ্ধাঞ্জলি দেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়ামমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার (পঞ্চগড় সদর) আলমগীর হোসেন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে ভার্চুয়াল আলোচনার আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন, সম্পূর্ণ পরিকল্পিতভাবে জাতিকে মেধাশূন্য করতেই পাকিস্তানি হানাদার বাহিনীরা বিজয়ের আগ মুহুর্তে বুদ্ধিজীবীদের হত্যা করেছে। তাদের সেই আত্নত্যাগের কথা জাতি সারাজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি