কুমিল্লায় ৯ দোকান পুড়ে ছাই, আগুন নেভাতে গিয়ে শিশু নিহত

কুমিল্লা প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২০, ১৭:১৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২২:৩৭

কুমিল্লায় লেপ তোষকের দোকানে আগুন লেগে ৯টি দোকান পুড়ে ছাই।

কুমিল্লায় দোকানের আগুন নেভাতে গিয়ে মো.আরাফাত নামে ১১ বছরের এক শিশুর মৃত্যু  হয়েছে। আগুনে লেপ-তোষকের দোকানসহ ৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। কুমিল্লা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) কুমিল্লার শহরতলীর চাঁনপুর বৌবাজারে এই আগুন লাগার ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আরাফাত। সে চাঁনপুর গাউছিয়া মসজিদ এলাকার বারেক মিয়ার ছেলে।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন আগুনে শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ওই দোকানটি একেবারে পুড়ে ছাই। এর পাশের জুতা, মোবাইল, মুদি, কসমেটিক দোকনসহ আরও ৮টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আগুন নেভাতে এসে আরাফাত নামে এক শিশু নিহত হয়েছে। 

তিনি আরও জানান, পুড়ে যাওয়া দোকানগুলোতে প্রায় ২ লাখ টাকার মালামাল ক্ষতি হওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে। সেই সাথে ফায়ার সার্ভিসের সদস্যরা আরও আনুমানিক ২০ লাখ টাকার মালামাল আগুন থেকে রক্ষা করেছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন বলেন, বাজারে আগুন দেখে আরাফাত নামের ওই শিশুটি আগুন নেভাতে ছুটে আসে। তবে শিশুটি সাবধানতা অবলম্বন না করায় তার গায়ে আগুন ধরে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে মারা যায় শিশুটি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী