ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২০, ১১:২৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১১:২৮

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার বিনেরপোতা বিসিক শিল্প নগরীর সামনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন। পুলিশ নিহত দুই মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করেছে। তারা বুধবার রাত সাড়ে ৯ টার দিক সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে যাছিলেন।

নিহতরা হলেন, তালা উপজলার সুজনসাহা গ্রামর নিরঞ্জন মল্লিকের ছেলে তাপস মল্লিক (২০) ও খুলনার পাইকগাছা উপজলার রাড়ুলি গ্রামের সূর্য্য দেবনাথের ছেলে মিলন দেবনাথ (১৮)। আহত হয়েছেন সুব্রত সেন (২২)। তিনি পাইকগাছা উপজেলার বাঁকা গ্রামের উত্তম সেনের ছেলে। তারা সবাই সোনার দোকানের কারিগর বলে জানা গেছে।

পুলিশ জানায়, তাপস, মিলন ও সুব্রত রাতে একটি মোটরসাইকেলে করে পাটকেলঘাটার দিক যাচ্ছিলেন। রাস্তায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকার বিসিক শিল্প নগরীর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয় ঘটনাস্থলেই মারা যান তাপস ও মিলন। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক সুব্রত। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী