কুয়াকাটা পৌর নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৪

পটুয়াখালী প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২০, ১৯:৪৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১৯:৫০

কুয়াকাটা কুয়াকাটা পৌর নির্বাচনকে কেন্দ্র করে নৌকা ও স্বতন্ত্র মেয়রপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ৪ নম্বর ওয়ার্ডের মেলাপাড়া গ্রামে উভয়পক্ষ প্রচারণা চালানোর সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্বতন্ত্রপ্রার্থী আনোয়ার তার সমর্থকদের নিয়ে একটি মিছিল বের করে কুয়াকাটায় যাচ্ছিলো। এসময় নৌকা মার্কার সমর্থকরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে স্বতন্ত্র মেয়রপ্রার্থী আনোয়ারের ১৮ সমর্থক ও আওয়ামী লীগের মেয়রপ্রার্থী বারেক মোল্লার ছয় সমর্থক আহত হন। এ ঘটনায় কুয়াকাটা পৌর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে দুই মেয়রপ্রার্থী আনোয়ার ও বারেক মোল্লা একে অপরকে দোষারোপ করেছেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি