নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ১৪ পুলিশ সদস্যকে সংবর্ধনা

নরসিংদী প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২০, ২৩:৩৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২৩:৪২

নরসিংদীতে জেলা পুলিশ সুপারের হাত থেকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী গ্রহণ করছেন একজন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।

নরসিংদীতে পুলিশ বাহিনী থেকে অবসর নেওয়া ১৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকালে নরসিংদী পুলিশ লাইন্সে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ১৪ পুলিশ সদস্য হলেন মনোহরদী থানা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত উপ পরিদর্শক মো. ফয়েজ উদ্দিন, অবসরপ্রাপ্ত কনস্টেবল মো. আজাহারুল ইসলাম, মো. রাজি উল্লাহ, মো. আ. ছাত্তার, আমিনুল ইসলাম, পলাশ থানা এলাকার অবসরপ্রাপ্ত কনস্টেবল মো. আবুল হোসেন, শিবপুর থানা এলাকার অবসরপ্রাপ্ত কনস্টেবল মো. বেলায়েত হোসেন, মো. নাছির উদ্দিন, মো. আজিম উদ্দিন, মো. মিজানুর রহমান, রায়পুরা থানা এলাকার অবসরপ্রাপ্ত কনস্টেবল মো. হাবিবুর রহমান, বেলাব থানা এলাকার মো. আমিনুল হক, মো. আ. হাফিজ ভূঁইয়া ও মো. মাইন উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে রাজারবাগে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে পুলিশ সদস্যরা। বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জন্য আমরা গর্ব অনুভব করি। নরসিংদী জেলা পুলিশ সবসময় এসব বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং তাদের পরিবারবর্গের পাশে থাকবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের চেতনাকে সমুন্নত রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ কর্মকর্তারা।

অনুষ্ঠানে সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, ইনামুল হক সাগরসহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে