নাটোরের ৩টি পৌরসভা নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

নাটোর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২০, ২২:০১আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২২:১২

নলডাঙ্গা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মনিরুজ্জামান মনির ও বিএনপির আব্বাস আলী নান্নু

আসন্ন দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন হবে ১৬ জানুয়ারি। এই নির্বাচনে নাটোরের গুরুদাসপুর,লালপুরের গোপালপুর ও নলডাঙ্গা পৌরসভায় ইতোমধ্যেই মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ জানান, কেন্দ্রীয় সভাপতি শেখ হাসিনা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী গুরুদাসপুর পৌরসভায় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, গোপালপুর পৌরসভায় মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগ সভাপতি রোকসানা মোর্তজা লিলি ও নলডাঙ্গা পৌরসভায় নৌকার মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

গোপালপুর পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী রোকসানা মোর্তজা লিলি ও বিএনপি প্রার্থী শেখ আব্দুল্লাহ আল মামুন কচি।

অপরদিকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন জানান, গুরুদাসপুর পৌরসভায় বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আজমল হক বুলবুল, গোপালপুর পৌরসভায় পৌর বিএনপির আহ্বায়ক শেখ আব্দুল্লাহ আল মামুন কচি এবং নলডাঙ্গা পৌরসভায় মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র আব্বাস আলী নান্নু।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম জানান, এই পৌর নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২০, যাচাই-বাছাই ২২ ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। শনিবার বিকেল পর্যন্ত গোপালপুর পৌরসভার বিপরীতে ২ এবং নলডাঙ্গা পৌরসভার বিপরীতে ২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে দাবি করেন তিনি।

/টিএন/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম