ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলো ১৯ নারী-পুরুষ

বেনাপোল প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২০, ২১:১০আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২১:১৫

বেনাপোল দিয়ে দেশে ফিরে আসা নারী-পুরুষরা।

ভারতে দুই বছর সাজা ভোগের পর ১৯ বাংলাদেশি নারী-পুরুষ দেশে ফিরেছে। রবিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ফিরে আসা নারী-পুরুষদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, অভাবের তাড়নায় দালালের খপ্পড়ে পড়ে ২০১৮ সালে অবৈধ পথে ভারতে যায় ভুক্তভোগীরা। ভারতের মুম্বাই শহরে গৃহকর্মীর কাজ করার সময় সেখানকার পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। আদালত তাদের সাজা দেয়। সেখান থেকে রেসকিউ ফাউন্ডেশন নামক একটি এনজিও সংস্থা তাদের মুক্ত করে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।

ফেরত আসারা হলেন মরিয়ম খাতুন (২৩), ফাতিমা আক্তার (২৫), খাদিজা পারভিন (২৭), সোনিয়া বেগম (৩০), শেফালি খাতুন (৪০), শারমিন খাতুন (২৫),  রিমা বেগম (২০), তানিয়া খানম (২৪) রহিমা খাতুন (২৩), নাসরিন (২১), বিউটি খাতুন (২৫), রুনা বেগম (২৪), রোমেনা খানম (২৮), শিল্পী বেগম (২৭), আসমা (২২)  পলি খানম (২৬), আফরোজা খাতুন (২৮), আজাদুল ইসলাম (২৫) ও রুবেল রানা (২৪)।

ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে যশোর রাইটস ৫ জন ও জাস্টিস অ্যান্ড কেয়ার ১৪ জনকে গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম