অভিযুক্ত গ্রামপুলিশ সদস্যের সঙ্গে ধর্ষণের শিকার কলেজছাত্রীর বিয়ে!

বাগেরহাট প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২০, ১৯:১৫আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২০:৫৯

বাগেরহাট বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পল্লীতে অভিযুক্ত আল মামুন মুন্সি (২৮) নামে জিউধরা ইউনিয়নের গ্রামপুলিশ সদস্যের সঙ্গে ধর্ষণের শিকার এক কলেজছাত্রীর বিয়ে সম্পন্ন হয়েছে। দেড়লাখ টাকা দেনমোহর ধার্য করে নিকাহ রেজিস্ট্রারের দফতরে সোমবার (২১ ডিসেম্বর) মামুন মুন্সির সঙ্গে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়। 

নিকাহ রেজিস্ট্রার (কাজি) শহিদুল ইসলাম বলেন, মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের মঠবাড়ি গ্রামের ফজলু মুন্সির ছেলে গ্রামপুলিশ (চৌকিদার) সদস্য আল মামুন মুন্সির বিরুদ্ধে রবিবার দিবাগত গভীর রাতে পাশের ঠাকুরানতলা গ্রামের এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে। কলেজছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সোমবার (২১ ডিসেম্বর) ভোররাতেই পুলিশ আল মামুন মুন্সিকে আটক করে। পরে আল মামুন মুন্সি ধর্ষণের শিকার কলেজছাত্রীকে বিয়ে করতে রাজি হলে দুপুরে তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। এ ঘটনার পর উভয়পক্ষের সম্মতিতে দেড়লাখ টাকা দেনমোহর ধার্য করে আমার দফতরে বিয়ে রেজিস্ট্রি সম্পন্ন হয়। এসময় উভয়পক্ষের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

কলেজছাত্রীর মা বলেন, আমরা দরিদ্র মানুষ। মামলা করে পুলিশ-কোর্ট ও উকিলের খরচ চালানোর মতো অর্থ নেই। সেকারণে আল মামুন মুন্সি বিয়েতে রাজি হওয়ায় থানায় ধর্ষণের ঘটনায় লিখিত অভিযোগ করিনি।

তবে জিউধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশা জানান অন্য কথা। তিনি বলেন, দুই জনের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল বলে জেনেছি। বিষয়টি এলাকার অনেকেই জানে। গতরাতের ঘটনার পর উভয়পক্ষের পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে বলে শুনেছি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে গ্রামপুলিশ সদস্য আল মামুন মুন্সিকে ভোররাতে আটক করা হয়। পরে উভয়পক্ষ বিয়েতে রাজি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী