ধর্মের নামে দেশবিরোধী ষড়যন্ত্র করছে একটি কুচক্রী মহল: হুইপ স্বপন

গাইবান্ধা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২০, ২২:২৩আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২২:২৯

গাইবান্ধায় আওয়ামী লীগের বর্ধিত সভায় হুইপ ও দলীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।



জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন,‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে একটি মহল ঈর্ষান্বিত হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় ইস্যুকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এই দেশ বিরোধীদের প্রতিহত করতে নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে এসকেএস ইন-এ বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক আরও বলেন, 'যারা টাকার বিনিময়ে ইসলাম প্রচারের নামে মানুষকে উদ্বুদ্ধ করার বদলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা প্রকৃতপক্ষে ইসলাম ধর্মের কল্যাণ চায় না। তাদের ব্যাপারে ধর্মপ্রাণ মুসলমানদের সজাগ থাকতে হবে।’

বর্ধিত সভা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুলতান আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের প্রয়াত সদস্যদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এছাড়া বর্ধিত সভায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

পরে সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ড. উম্মে কুলসুম স্মৃতি এমপি ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।

এছাড়া বর্ধিত সভায় গাইবান্ধা জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মণ্ডল, শাহ সারওয়ার কবীর, জিএম পারভেজ সেলিম, আব্দুল লতিফ মণ্ডল, শাহরিয়ার খান বিপ্লব, একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, আতাউর রহমান সরকার, আব্দুল্লাহ আল মামুন, রেজাউল করিম রেজা, শামিকুল ইসলাম লিপন, আমিনুর জামান রিংকু, পিয়ারুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম আবু, সিদ্দিকুল ইসলাম রিপু, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, দফতর সম্পাদক সাইফুল আলম সাকা, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে