বাটুলিয়ায় যাচ্ছে মহাখালী টার্মিনাল, গাবতলীর দূরপাল্লার বাস থামবে হেমায়েতপুরে

সাভার প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২০, ১৭:১৭আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৭:৫৮

বিরুলিয়ার বাটুলিয়া এলাকায় গিয়ে নকশা দেখছেন ঢাকার দুই মেয়র।

বাস রুট রেশনালাইজেশনের আওতায় চারটি স্পটে আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণ হলে অচিরেই মহানগরীর যানজট নিরসন হবে বলে জানিয়েছেন ঢাকার দুই মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস। এরমধ্যে মহাখালী বাস টার্মিনালের কারণে জনগণের ভোগান্তি এড়াতে এই টার্মিনাল সাভার উপজেলার অধীন রাজধানী সংলগ্ন বিরুলিয়ার বাটুলিয়ায় এবং গাবতলীর আন্তজেলা বাসগুলো সাভারের হেমায়েতপুরে নতুন টার্মিনাল করে স্থানান্তরের কথা জানান তারা। আগামী বছর থেকেই বাস টার্মিনালগুলোর কাজ শুরুর প্রত্যয় দেখান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে সাভারের বিরুলিয়ায় ইউনিয়নের বাটুলিয়াপাড়া ও হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন দু'টি এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এসব কথা বলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, মহাখালী বাস টার্মিনালে বর্তমানে তিনটি জেলার বাস আসছে। যার কারণে মহাখালী এলাকায় একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমরা দুই মেয়র একসঙ্গে বের হয়েছি। মহাখালীর জন্য আমরা বিরুলিয়ার বাটুলিয়া ও গাবতলীর জন্য হেমায়েতপুর এলাকা দেখেছি। শহরের বাস গাবতলীতে ও আন্তজেলার বাস হেমায়েতপুরে থাকবে। এর জন্য আমরা পরিবহন মালিক-শ্রমিক ও দুই মেয়র মিলে জায়গাগুলো পরিদর্শন করছি। এছাড়াও অন্য এলাকার সমস্যা সমাধানে কেরানীগঞ্জ ও যাত্রাবাড়িতে আমরা যাবো।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, হেমায়েতপুর ও বিরুলিয়ায় পরিপূর্ণভাবে টার্মিনাল বাস্তবায়ন হবে। এগুলোর সম্ভাব্যতা যাচাইয়ের ভিত্তিতে আমরা কাজ শুরু করবো। আগামী বছর থেকে যদি আমরা বাস্তবায়নে যেতে পারি তাহলে অচিরেই এটার সুফল পাবেন ঢাকাবাসী। গণপরিবহন ব্যবস্থায় একটি শৃঙ্খলায় আসবে।

বিরুলিয়ার বাটুলিয়া এলাকা পরিদর্শন করেন ঢাকার দুই মেয়র।

তিনি বলেন, ঢাকা সমন্বিত পরিবহন কর্তৃপক্ষের আওতায় কয়েকটি সভা করেছি। গণপরিবহনকে সম্পূর্ণ একটি শৃঙ্খলার ভেতরে আনার কার্যক্রম হাতে নিয়েছি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও উত্তর সিটি করপোরেশন এ ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। তারই ফলশ্রুতিতে আমরা আজ দু'টি জায়গা পরিদর্শন করলাম। আমরা বিরুলিয়ার বাটুলিয়াপাড়া ও হেমায়েতপুর পরিদর্শন করেছি। এরপর আমরা ভাটারচর, কেরানীগঞ্জ ও কাঁচপুরে দু'টি স্থান পরিদর্শন করবো।

বাটুলিয়াপাড়া ও হেমায়েতপুর প্রসঙ্গে তিনি বলেন, আমাদের এই দুটি জায়গা পছন্দ হয়েছে। প্রতিকূলতা তো অনেক, দুরূহও অনেক। তবে এই দুরূহ কাজ গত ৪৯ বছরেরও সম্পন্ন হয়নি। আমরা দৃঢ়তার সঙ্গে এ কাজ এগিয়ে নিয়ে চলেছি। অচিরেই এই উদ্যোগ বাস্তবতা পাবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের