জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

জামালপুর প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২০, ২২:২৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২২:২৭

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে সদরের কেন্দুয়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জমিরন বেওয়া (৭৫) জামালপুর সদরের কেন্দুয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত জসির উদ্দিনের স্ত্রী।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বৃদ্ধা জমিরন বেওয়া সদরের জোকারপাড়া এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় কেন্দুয়া রেলস্টেশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের