হত্যা মামলা থেকে বাঁচতে স্বেচ্ছাসেবক লীগ নেতার করোনা নাটক!

বগুড়া প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২০, ১৪:৩০আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ১৪:৩১

শিমুল মিয়া ও মহিদুল ইসলাম বগুড়ার শিবগঞ্জে পোনা মাছ ব্যবসায়ী শিমুল মিয়াকে হাত-পা ভেঙে হত্যা মামলা থেকে বাঁচতে প্রধান আসামি জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ও বিহার ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম ‘করোনা নাটক’ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রিপোর্টে নেগেটিভ এলেও তিনি প্রচারণা চালাচ্ছেন এ হত্যার আগে থেকেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন।

এদিকে তাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীরা ফুঁসে উঠেছে। বৃহস্পতিবার বিকালে বিহার বন্দরে শত শত মানুষ মানববন্ধন, বিক্ষোভ প্রদর্শন ও কুশপুত্তলিকা দাহ করেছে। 

মামলার বাদী নিহত শিমুলের ভাই বিহার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার রায়হান আলী জানিয়েছেন, তাই ভাই শিমুলকে অনৈতিক কাজে ব্যবহার ও দলে নিতে ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে। এ জন্য মহিদুল চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় মামলা করেছেন। তিনি আরও জানান, মহিদুল চেয়ারম্যান হত্যার দায় থেকে বাঁচতে করোনা আক্রান্তের নাটক করছেন এবং টাকা দিয়ে স্থানীয় পত্রিকায় রিপোর্ট করে নিয়েছেন। মহিদুল ইসলামের করোনা টেস্টের রিপোর্ট

মামলাটি তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) স্থানান্তর করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর আবদুস সবুব জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, পোনা মাছ ব্যবসায়ী শিমুল মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের মোন্নাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি গত ২১ ডিসেম্বর একটি ধর্ষণ মামলায় হাজিরা দিতে বগুড়ার আদালতে যান। বাড়ি ফেরার পথে বগুড়া সদরের টেংরা বন্দরে সিএনজি অটো রিকশা থেকে নামেন। তখন ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলামের নেতৃত্বে দুর্বৃত্তরা তাকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে অপহরণ করে। দুর্বৃত্তরা মারপিট করে তার হাত-পা ভেঙে ফেলে। এতে তিনি জ্ঞান হারালে মৃত ভেবে বস্তায় তুলে পার্শবর্র্তী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের আলীপুর এলাকায় রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। জ্ঞান ফেরার পর শিমুল বাঁচার আকুতি জানালে পথচারীরা তাকে ফুলপুকুরিয়া বাজারে পল্লী চিকিৎসকের কাছে নেওয়ার চেষ্টা করলে রাস্তায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে ২১ ডিসেম্বর রাতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ২২ ডিসেম্বর লাশটি গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে নিহতের বড় ভাই ইউপি সদস্য রায়হান ইসলাম মঙ্গলবার রাতে গোবিন্দগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিদুল ইসলামসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মহিদুল ইসলামের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

এদিকে মহিদুল চেয়ারম্যান এ হত্যার দায় থেকে বাঁচতে শিমুল হত্যার আগে থেকে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে প্রচারণা চালান। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছেন, মহিদুল ইসলাম গত ২১ ডিসেম্বর করোনা শনাক্তে ওই হাসপাতালে নমুনা দেন (সিরিয়াল নং-৫৯৭০)। পরদিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাব থেকে দেওয়া রিপোর্টে তিনি নেগেটিভ হন। অর্থাৎ তিনি করোনাভাইরাস আক্রান্ত নন। অথচ তিনি প্রশাসনকে ভুল বোঝাতে তার ফেসবুক আইডিতে করোনাভাইরাস আক্রান্তের প্রচারণা চালাচ্ছেন।

তাকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার বিকালে শিবগঞ্জের বিহার বন্দরে শত শত মানুষ বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও তার কুশপুত্তলিকা দাহ করেছেন। জনগণ অবিলম্বে মহিদুলকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

অভিযুক্ত বিহার ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম তার ফোন বন্ধ রেখে আত্মগোপন করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন- শিবগঞ্জে ব্যবসায়ীকে হত্যা: ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের