ইভিএম ঠিক জায়গায় ভোট পড়ার নিশ্চয়তা দেয় না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২০, ২০:০৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২০:১৩

ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বিভিন্ন পৌরসভার নির্বাচনে ভোটকেন্দ্র দখলসহ ভোটের খবর এখনও পাচ্ছি। ফলাফল পেতে দেরি হবে, ফল পেলে বিস্তারিত মূল্যায়ন জানাতে পারবো। তবে আমরা বরাবরের মতই মনে করছি, এই দুর্নীতিবাজ নির্বাচন কমিশনের আর দায়িত্বে থাকার কোনোরকম নৈতিক অধিকার নেই। তাঁরা পদত্যাগে যতো দেরি করবে, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ততই প্রলম্বিত হতে থাকবে! তিনি আরও বলেন, ইভিএম ঠিক জায়গায় ভোট পড়ার নিশ্চয়তা দেয় না। ফলে এটি এ দেশে কার্যকরী নয়।
বিএনপি মহাসচিব ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়াস্থ নিজ বাসভবনে প্রথম ধাপে পৌর নির্বাচন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছি। এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্প্রতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, বিএনপি একই চক্রে ঘুরপাক খায়। এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, ‘শেষ পর্যন্ত কচ্ছপেরই জয় হয়, ওবায়দুল কাদের সাহেবের খরগোস ও কচ্ছপের গল্পটি মনে করা উচিত। এই কচ্ছপের জয় আমাদেরই হবে।’
ইভিএম পদ্ধতি এদেশে আওয়ামী লীগকে ভোটে কারচুপির মাধ্যমে ক্ষমতায় থাকতে সহযোগিতা করছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘ইভিএম এদেশে ভোটারের ভোটটি ঠিক জায়গা মতো পড়েছে কিনা সে নিশ্চয়তা দেয় না, ফলে এটি এ দেশে কার্যকরী নয়।’

/টিএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম