৩ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২০, ২২:১৫ আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২২:১৫

ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যবস্থাপনা, প্রয়োজনীয় কাগজপত্র ও চিকিৎসক না থাকার দায়ে লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টার ও দুটি হাসপাতালে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে এই জরিমানা করা হয়।

এ সময় জেলা শহরের নোভা মেডিক্যাল সার্ভিসেস লিমিটেডকে ২০ হাজার, মা ও শিশু প্রাইভেট হাসপাতালকে ২০ হাজার ও মীম ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জেলা শহরের মা ও শিশু প্রাইভেট হাসপাতালের লাইসেন্স ‘সি’ ক্যাটাগরির। কিন্তু তারা ‘বি’ ক্যাটাগরির হাসপাতাল হিসেবে পরিচালনা করছে। এছাড়া হাসপাতালটির প্যাথলজি ল্যাব প্রয়োজনের চেয়ে ছোট, নেই কোনও প্রয়োজনীয় চিকিৎসক। অন্যদিকে মীম ডায়াগনস্টিক সেন্টার পর্যাপ্ত নীতিমালা না মেনে হাসপাতাল পরিচালনা করায় সাময়িক বন্ধ রাখার রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফ্ফার জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি হাসপাতালকে জরিমানা করা হয়েছে। তাদের প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা এবং চিকিৎসাসেবা উন্নত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে পুনরায় অভিযান পরিচালনা করা হবে।  

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
পিকআপচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
পিকআপচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো