ভাসানচরের পথে রোহিঙ্গাবাহী নৌবাহিনীর ৪ জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ ডিসেম্বর ২০২০, ১২:১৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১২:১৭

রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর চারটি জাহাজ ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে প্রথম দফায় এক হাজার ৬৪২ জনের পর এবার দ্বিতীয় দফায় আরও এক হাজার ৮০৪ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হচ্ছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় তাদের নিয়ে নৌবাহিনীর চারটি জাহাজ ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে নোয়াখালী জেলার ওই দ্বীপে তিন হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে পুনর্বাসন করা হচ্ছে। এর আগে গত ৪ ডিসেম্বর প্রথম দফায় তাদের ভাসানচরে পাঠানো হয়। তারও আগে মালয়েশিয়া যাওয়ার পথে সমুদ্র উপকূলে আটক আরও তিন শতাধিক রোহিঙ্গাকে সেখানে নিয়ে রাখা হয়।

নৌবাহিনী সূত্রে জানা যায়, দ্বিতীয় দফায় ভাসানচরে নিয়ে যাওয়া এই রোহিঙ্গাদের ৩০টি বাসে চট্টগ্রাম নিয়ে আসা হয়। সোমবার দুপুরে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে এসব বাসে তাদের চট্টগ্রাম নগরীতে আনা হয়। রাত ৮টার দিকে বাসগুলো বন্দর থানাধীন বিএএফ শাহীন কলেজ মাঠে প্রবেশ করে। সেখানে রাতযাপনের পর মঙ্গলবার সকালে নগরীর বোট ক্লাব এলাকা থেকে নৌবাহিনীর চারটি জাহাজে ভাসানচরের উদ্দেশে নিয়ে যাওয়া হয় তাদের। সকাল ৯টার দিকে প্রথম দুটি জাহাজ ছেড়ে যাওয়ার পর সাড়ে ৯টার দিকে অপর দুটি জাহাজ ছেড়ে যায়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের