বিএনপি’র মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা ও মারধরের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২০, ১৮:২১আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১৮:৩০

মোংলায় বিএনপির মেয়র প্রার্থী জুলফিকার আলী দলীয় কর্মী-সমর্থকদের ওপর সরকার সমর্থিতদের দ্বারা হামলার অভিযোগ এনেছেন।

বাগেরহাটের মোংলা পৌর নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থীর কর্মী-সমর্থদের ওপর হামলা ও মারধর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিএনপির মেয়র প্রার্থী মো. জুলফিকার আলী পৌর শহরতলীর কমলার মোড় এলাকায় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি’র মেয়র প্রার্থীর সমর্থক আলতাফ হোসেন, ফয়সাল ও মো. রুহুল আমীন নামে তিন জন কম-বেশি আহত হয়েছেন।

এ ঘটনায় প্রতিপক্ষ মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের দোষারোপ করে বাগেরহাট জেলা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিএনপির মেয়র প্রার্থী।

এর আগেও গত শুক্রবার ২৫ ডিসেম্বর সন্ধ্যায় বটতলা এলাকায় প্রথম দফায় অনুরূপ হামলা চালানো হয়। সেখানে আলম ও বাবু মোল্ল্যা নামের অপর দুই কর্মী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বর্তমান মেয়র জুলফিকার আলী।

তিনি বলেন, নির্বাচনি প্রচারণার আগ মুহুর্তে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে দু’দফায় এ হামলার ঘটনায় পৌরবাসীর মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। আর প্রতিটি মুহূর্তে প্রতিপক্ষ মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকরা নানাভাবে তাকে হুমকি-ধমকি দিয়ে চলেছেন। এ অবস্থায় দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় মোংলা বন্দর পৌরসভায় সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির এ মেয়র প্রার্থী।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের