শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি

মৌলভীবাজার প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২০, ১৯:২৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১৯:৩০

শ্রীমঙ্গলে তীব্র শীত ও কুয়াশা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়ার প্রভাবে কনকনে ঠাণ্ডায় স্থবির হয়ে পড়েছে এখানকার জনজীবন। শীত থেকে রক্ষা পেতে সামর্থবানরা ঘরে লেপ-কম্বলের পাশাপাশি  ব্যবহার করছেন মানসম্মত শীতের পোশাক। তবে সাধারণ মানুষের ঘরে শীতের বাতাস ঢুকছে হু হু করে। তারা পুরনো গরম কাপড়চোপর পড়ে রাস্তার পাশেই খরকুটো জ্বালিয়ে চেষ্টা করছেন শীত তাড়াতে।

আজ বুধবার (৩০ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে দিন মঙ্গলবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গল ও চুয়াডাঙ্গায়, ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়া সহকারী হুমায়ুন কবির ।

শ্রীমঙ্গলে তীব্র শীত ও কুয়াশা এদিকে শ্রীমঙ্গলে অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানা গেছে, গত ২০ ডিসেম্বরও শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শীত মৌসুমে শ্রীমঙ্গল উপজেলার চা বাগানগুলোতে শীতের তীব্রতা তুলনামূলক বেশি। শীতের তীব্রতায় এখানে বিপাকে পড়েছেন চা শ্রমিকসহ উপজেলার অপেক্ষাকৃত নিম্ন মধ্যবিত্ত ও ছিন্নমূল মানুষ।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের আবহাওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, শ্রীমঙ্গলে বর্তমানে মাঝারি  শৈত্যপ্রবাহ চলছে। আগামী জানুয়ারি ও  ফেব্রুয়ারি মাসেও শৈত্যপ্রবাহ থাকবে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম