পড়ে যাওয়া বস্তা তুলতে গিয়ে ট্রেনে কেটে মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২১, ২১:০১আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২১:০১

বগুড়ায় বগি থেকে পড়ে যাওয়া বস্তা তুলতে গিয়ে পা ফসকে ট্রেনের চাকায় কেটে রুবি বেওয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২ জানুয়ারি) দুপুরে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া রেলঘুমটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরিবারের অনুরোধে লাশটি ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়। বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই শাহ্ আলম এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্বজনরা জানান, রুবি বেওয়া লালমনিরহাটের কুলাহাট বাজারের মৃত মিজানুর রহমানের স্ত্রী। তিনি কয়েকদিন আগে নওগাঁয় তার বোন পারুল বেগমের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে বোন পারুল তাকে সান্তাহার জংশন স্টেশন থেকে দিনাজপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনে তুলে দেন। বেলা ১টা ৫৭ মিনিটে ট্রেনটি দুপচাঁচিয়া উপজেলার তালোড়া স্টেশন অতিক্রম করে রেলঘুমটি এলাকায় পৌঁছে। এ সময় রুবি বেওয়ার হাতে থাকা একটি বস্তা বগি থেকে পড়ে যায়। তিনি বস্তাটি তোলা চেষ্টা করলে পা বেসামাল হয়ে পড়ে ট্রেনের নিচে চলে যান। ট্রেনের চাকায় গলা কেটে দ্বিখণ্ডিত হয়ে মারা যান তিনি।

তালোড়া স্টেশন মাস্টার আবদুল মান্নান জানান, ট্রেনে কেটে ওই নারীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে রেলের বোনারপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম