চাকরির ইন্টারভিউ দিয়ে ফেরার পথে দুই পোশাক শ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২১, ২৩:৫৩আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২৩:৫৩

চাকরির ইন্টারভিউ দিয়ে ফেরার পথে গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ব্রিজ এলাকায় বাস চাপায় তারা নিহত হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক এর সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলো পাবনা জেলার বেড়া উপজেলার আজিজুর রহমানের স্ত্রী বকুল আক্তার (২০) এবং বগুড়া জেলার ধনুট উপজেলার গাজিয়াবাড়ি এলাকার হাবিবুর রহামানের মেয়ে করুণা আক্তার (২০)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, নিহত বকুল এবং করুনা কোনাবাড়ির (বাইমাইল) এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতো। তারা ওই এলাকার স্থানীয় ফাইজা পোশাক কারখানায় চাকরির ইন্টারভিউ শেষে দুপুরে বাসায় ফিরছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ব্রিজ এলাকায় এসে তারা একে অপরের হাত ধরাধরি করে মহাসড়ক পাড় হওয়ার সময় তাকওয়া পরিবহনের দ্রুতগতির একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতেদের লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের