৬ ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব রুটে রেল যোগাযোগ স্বাভাবিক

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২১, ১৬:৩২আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১৬:৩২

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কনক্রিট স্লিপার বোঝায় মালগাড়ির বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ৩টায় রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. জালাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. জালাল জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেনটি আসতে দেরি হওয়ার লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগিটি সরাতে অতিরিক্ত সময় লেগেছে। বর্তমানে ময়মনসিংহ-ভৈরব রেলপথে যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

ভোরে জামালপুর জেলার দুরমুট স্টেশন থেকে মালবাহী ট্রেনটি চট্টগ্রাম লাইনের ইমামবাড়ীর উদ্দেশে ছেড়ে আসে। পথে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের কালিকাপ্রসাদ এলাকায় সকাল সাড়ে ৯টায় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হলে ভৈরব-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ছিল।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম