হিলিতে মাদকপাচারের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

হিলি প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২১, ২৩:৪০আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ২৩:৪০

দিনাজপুরের হিলিতে অভিনব কায়দায় শরীরে বেঁধে মাদকপাচারের দায়ে এলেন বাদশা (২৭) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত এলেন বাদশা  দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাটাবাড়ী এলাকার সেকেন্দার আলীর ছেলে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারত থেকে মাদক নিয়ে এক যুবক দেশের ভেতরে প্রবেশ করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও বিজিবির সহায়তায় উপজেলার খট্টামাধবপাড়ার ভেলুপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি অটো থেকে এলেন বাদশাকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় রাখা টিউব পাইপের ভেতরে তরল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড  প্রদান করা হয়েছে।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী