দুর্নীতির মামলায় অফিস সহকারীর কারাদণ্ড, স্ত্রীর নামে করা বাড়ি বাজেয়াপ্তের নির্দেশ

বরিশাল প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২১, ২৩:১৬আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২৩:১৬

বরিশালে দুর্নীতির মামলা প্রমাণিত হওয়ায় সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কার্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক সেলিম হাওলাদারকে ৫ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একইসঙ্গে নগরীর আলেকান্দায় ১১ শতাংশ জমিতে সেলিমের স্ত্রীর নামে নির্মিত চারতলা বাড়ি (হোল্ডিং নম্বর ৪১৩) রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়।

বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মহসিনুল হক মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে আসামি সেলিমের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী হারুন-অর রশিদ জানান, সেলিম হাওলাদারের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রয় করে অর্থদণ্ডের টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া এবং তার স্ত্রীর নামে নির্মাণ করা একটি চারতলা বাড়ি বাজেয়াপ্ত করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন আদালত।

আদালতের পাবলিক প্রসিকিউটর মাছুদুল হক খান জানান, সেলিমের বিরুদ্ধে ২০১১ সালের ১৮ এপ্রিল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী। মামলার অভিযোগপত্রে বলা হয়, সেলিমের কাছে দুদক স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ জারি করলে ২০০৯ সালের ৩ ডিসেম্বর হিসাব বিবরণী দাখিল করেন তিনি। হিসাব বিবরণীতে আলেকান্দা মৌজায় ১১ শতাংশ জমিতে নির্মিত ৪ তলা বাড়ির খরচ দেখানো হয় ২৭ লাখ ২৭ হাজার ২ শ’১৫ টাকা। তবে হিসাব বিবরণী যাচাই করতে গিয়ে দুদক ২০১০ সালের ১ মার্চ বাড়িটি পরিমাপ করে এর নির্মাণ ব্যয় ৬৭ লাখ ৬৮ হাজার ৭শ’৩৫ টাকার প্রতিবেদন দেয়।

হিসাব বিবরণীতে ৩৪ লাখ ৪১ হাজার ৫ শ’ ২০ টাকার গড়মিল পায় দুদক। এছাড়া ১৯৭৯ সালের ৮ মার্চ থেকে ২০১০ সালের ৩০ জুন পর্যন্ত আয়-ব্যয় বিবরণী যাচাই করে দুদক কর্মকর্তারা সেলিমের জ্ঞাত আয় বহির্ভূত ২২ লাখ ৭৩ হাজার ৫ শ’৯৮ টাকার প্রমাণ পায়।

২০১৫ সালের ১৯ মে দুদকের সহকারী পরিচালক তানভীর আহমদ সেলিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত ৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার পরপরই আসামি সেলিম হাওলাদারকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি