দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২১, ০৮:৪৭আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ০৮:৪৭

নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিম নগর এলাকায় পারিবারিক কলহের জের ধরে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক সুমন (২৭) নিহত হয়েছে। পুলিশ ঘাতক দুলাভাই হাবিবুল্লাহকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন।

ওসি জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মুসলিমনগর এলাকায় পারিবারিক তুচ্ছ ঘটনার জের ধরে দুলাভাই হাবিবুল্লাহ সঙ্গে তার শ্যালক সুমনের তর্ক-বিতর্ক বাদে। একপর্যায়ে দুই জনের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়।  ঝগড়ার এক পর্যায়ে হাবিবুল্লাহ বাড়ির পাশের দোকান থেকে কলা কাটার ছুরি এনে শ্যালক সুমনকে আঘাত করে। পরে স্থানীয় লোকজন এসে সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিচিংসক  তাকে মৃত ঘোষণা করে।

ওসি আসলাম হোসেন জানান, ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সুমনের মৃত্যু হয়েছে। নিহত সুমনের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুলাভাই হাবিবুল্লাহকে পুলিশ গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্ত্রীর বেতনের টাকায় জুয়া, ওষুধের টাকা চাওয়ায় হত্যা
স্ত্রীর বেতনের টাকায় জুয়া, ওষুধের টাকা চাওয়ায় হত্যা
টিভিতে আজকের খেলা (৩১ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩১ জুলাই, ২০২৬)
ইউল্যাবে ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ’
ইউল্যাবে ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ’
‘পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই’
‘পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই’
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড