বকেয়া বেতনের দাবিতে হাবিব গ্রুপের শ্রমিকদের গণঅনশন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ জানুয়ারি ২০২১, ১৯:৪৪আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ০০:৪৩

বকেয়া বেতনের দাবিতে গণঅনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন হাবিব গ্রুপের মালিকানাধীন পিআরএম ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। দুই দিন ধরে তারা চট্টগ্রাম নগরীর লাভলেইন মোড়ে হাবিব গ্রুপের অফিসের সামনে এই কর্মসূচি পালন করছেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পিআরএম ফ্যাশন লিমিটেড তাদের বেতন দিচ্ছে না। তাই বকেয়া বেতনের দাবিতে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগেও তারা বকেয়া বেতনের দাবিতে এখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তখন মালিকপক্ষ তাদের আশ্বাস দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বেতন পরিশোধ করেনি। তাই বাধ্য হয়ে থেকে গণ-অনশন ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন তারা। বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন তারা।

এ বিষয়ে জানতে হাবিব গ্রুপের অফিসে একাধিক বার ফোন করা হলেও কেউ রিসিভ করেননি।

ঘটনাস্থলে থাকা শিল্প পুলিশের পরিদর্শক বিমল কুমার চাকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইপিজেড এলাকায় অবস্থিত হাবিব গ্রুপের মালিকানাধীন পিআরএম ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা গত দুই দিন ধরে এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। বিষয়টি নিয়ে আমরা দুই পক্ষের সঙ্গে কথা বলছি। বকেয়া বেতন হাতে পাওয়ার আগে কর্মসূচি স্থগিত করবেন না বলে জানিয়েছেন শ্রমিকরা।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ