যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ৭

রাঙামাটি প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২১, ২২:৪৮আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২২:৪৮

রাঙামাটির বিলাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ সাত জনকে আটক করা হয়েছে। রবিবার (১৭ জানুয়ারি) বিকালে দুর্গম ফারুয়ার নতুন পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার সুফি উল্লাহ।

আটক ব্যক্তিরা হলো– চাইলগ্য ত্রিপুরা (৬০), বলিরাম ত্রিপুরা (৪৮), বিরমণি ত্রিপুরা (৪৫), বিষ্ণুমণি ত্রিপুরা ও জীবন ত্রিপুরা (৩০), বীর বাহাদুর ত্রিপুরা (২৬) ও লক্ষ্মণ ত্রিপুরা (৩০)।  লক্ষ্মণের বাড়ি রাঙামাটি জেলায় এবং অন্য সবার বাড়ি বান্দরবান জেলায়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় তৈরি বন্দুক, ছোরা, কার্তুজের খোসা, বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক পৃথক আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন। আগামীকাল আদালতে তোলা হবে। তারা কোনও আঞ্চলিক দলের সদস্য কিনা তা তদন্তের পর বলা যাবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম