জঙ্গি সংগঠনের সদস্য গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২১, ১৮:০২আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৮:০২

বগুড়া ডিবি পুলিশ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দাওয়াহ বিভাগের সক্রিয় সদস্য হামিদুর রহমান ওরফে খালেদ মাহমুদ ওরফে আবু তাসফিয়া সুমনকে (৩৯) গ্রেফতার করেছে। সোমবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার থেকে গ্রেফতারের সময় তার কাছে উগ্রবাদী বই ও লিফলেট পাওয়া গেছে। ডিবি ইনচার্জ আবদুর রাজ্জাক এ তথ্য জানিয়েছেন।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই ফিরোজ মঙ্গলবার শিবগঞ্জ থানায় মামলা করেছেন। বিকালে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা আহমেদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এ খবর পাঠানো পর্যন্ত আদালতের কার্যক্রম শুরু হয়নি।

দুপুরে পুলিশ ও এজাহার সূত্র জানায়, জঙ্গি সুমন নরসিংদীর রায়পুর উপজেলার কাচারীকান্দি গ্রামের মাওলানা মাহমুদুর রহমানের ছেলে। গ্রেফতারের সময় তার কাছে নিষিদ্ধ ঘোষিত পাঁচটি বই ও ১০টি লিফলেট পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন জানায়, সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দাওয়াহ বিভাগের সক্রিয় সদস্য। দাওয়াতি কার্যক্রম পরিচালনা ও অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জেলা সফর করছিল সে। সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তার যোগাযোগ ছিল।

সুমন নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় দুটি মামলার পলাতক আসামি। মঙ্গলবার শিবগঞ্জ থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। বিকালে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এ খবর পাঠানো পর্যন্ত আদালতে শুনানি শুরু হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৭ বছর পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
৩৭ বছর পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন