সাংবাদিকের বাসায় ককটেল নিক্ষেপের ঘটনায় থানায় জিডি

বরগুনা সংবাদদাতা
১৯ জানুয়ারি ২০২১, ২৩:০৫আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২৩:০৫

বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ ও এনটিভির নিজস্ব প্রতিবেদক সোহেল হাফিজের বাসায় ককটেল নিক্ষেপের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সদর থানায় সাধারণ ডায়েরি করেন সোহেল হাফিজ।

এর আগে সোমবার রাত ৮টার দিকে বরগুনা পৌরসভার চরকলোনী এলাকায় সোহেল হাফিজের বাসায় ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকস্মিক বিকট শব্দে ভীত-সন্ত্রস্ত হয়ে অসু্স্থ পড়ে শিশুরা। ঘটনার পর খবর পেয়ে বিস্ফোরিত ককটেলের অবশিষ্ট অংশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে সাংবাদিক সোহেল হাফিজ বলেন, ‘আমি দুর্নীতি ও সমাজের অসঙ্গতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ করি। আমার সংগঠনের সংবাদকর্মীরা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ করে। আমি তাদের সহয়তা করি। এছাড়া নির্বাচনের পরিবেশ ঘোলাটে করে ফায়দা নিতে এই ধরনের কর্মকাণ্ড চালানো হতে পারে বলে ধারণা করছি।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তরিকুল ইসলাম বলেন, ‘সাংবাদিক সোহেল হাফিজের সাধারণ ডায়েরি গ্রহণ করে তদন্তের জন্য একজন অফিসারকে দায়িত্ব দিয়েছি। আশা করি খুব দ্রুতই দুর্বৃত্তদের চিহ্নিত করে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হবো।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের